![]() |
| মেহেদী পাতা |
পূজো নেই
তুলসীমঞ্চে আগাছা
লালপেড়ে শাড়ি, তাও পরিনি কতোদিন
সিঁথিতে সোহাগ নেই
ঠোঁটের কষ বেয়ে বেঁচে থাকার লোভ
ওল্ড মঙ্কে চুর হয়ে ঘর গড়ছি বালিতে
গড়ছি ভাঙছি গড়ছি---
টার্কিশ ব্লু ওয়াইন পট
খানিকটা সতীত্ব গুলে রেখেছি তাতে
পারলে নিয়ে যেও
গর্ভমন্দিরের দরজায়
প্রেম রেখো মড়ার খুলিতে
সাত্ত্বিক আহার
সতী হবো আ'র জন্মে ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন