![]() |
| কিশলয় গুপ্ত |
কাগজ ঠোঙা ওড়ে দীর্ঘশ্বাসে
ঠোঙাটার গায়ে কিছু খবর থাকে
শিরোনাম লাফায় দ্যাখো কি উল্লাসে
শয়তান টুইস্ট নাচে পথের বাঁকে
শয়তান শয়তানিটা ভালোই জানে
আমাদের পিঠে দিন রাত কামড়ায়
তবুও মানুষ যৌন সুখের টানে
একটুও দাগ কাটে না মোটা চামড়ায়
কাগজ ঠোঙা মনুমেন্টের মাথার কাছে
আমাদের বুকে শুধু শক্ত মাটি
এই বাজারে আর কিছু কি বলার আছে
সাড়ে তিন হাত মাটির গায়ে শীতলপাটি

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন