![]() |
| গৌতম পাঠক |
পুলিশ
গৌতম পাঠক
পুলিশ তুমি জন্মে স্বাধীন কর্মে স্বাধীন নও।
গোলামির দাসত্বে তোমার দস্তখত লিখা আছে,
দেখেছ কি ? বাহাদুরি করলে নির্ঘাৎ
ট্রান্সফার , নয় তো! না থাক সে কথা।
পাঞ্জাব হরিয়ানা, ইউ পি তেলেঙ্গানা
উত্তর থেকে দক্ষিণে তুমি মার খাচ্ছ,
শেষে কিনা 'টিকিয়াপাড়ার' রাস্তায়!
কা'র শান্তির অতন্দ্র প্রহরায় তুমি রাত জাগো ?
ঘরে বৌ বাচ্চা জেগে থাকে দুশ্চিন্তায়।
সামান্য মাস মাইনের বিনিময়ে
জীবন বাজি রেখে-
তোমাদের স্বাধীনতা পূর্বেও ছিল না ,পশ্চিমেও নেই(!)
আর ভবিষ্যতেও থাকবে না। এটাই চরম বাস্তব।
সহজেই আঙুল ওঠে তোমাদের বিরুদ্ধে,
কিন্তু তোমরাও যে মানুষ ; সে কথা ভুলি কি করে ?
পাবলিক জানতেও চায় না, ওদের রোষ তো
নেতাদের প্রতি,তোমরা মাঝখানে শিখন্ডি সাজো,
কিছু করার নেই তোমাদের।
সুবোধ বালকের মতো কাজ করে যাও।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন