প্লিজ : সিদ্ধার্থ সিংহ

সিদ্ধার্থ সিংহ

প্লিজ

সিদ্ধার্থ সিংহ

আমাকে একটু পরামর্শ দিন।

সবাই যেমন একদম নিচুতলা থেকে ওপরতলা অবধি
সেভেন্টি-সেভেন্টি টু পার্সেন্ট নজরানা দেন
আমি তার থেকে কিঞ্চিৎ বেশিই‌ দেব।

বললে, ছেলেদের দিয়ে এলাকা দখল করিয়ে দেব
যাদের মুখ আর দেখতে চান না
তালিকা দিলেই, হাসতে হাসতে নামিয়ে দেব তাদের মাথা,
যে সব মিডিয়া আপনার ভজনা করবে না
চব্বিশ ঘণ্টার মধ্যেই বন্ধ করে দেব তাদের মুখ।

যা বলবেন এবং যা বলবেন না
আমি সেটাও করে দেব,
আপনি শুধু আমাকে একটু পরামর্শ দিন---
কী করলে এই শাসক দলের বড় মন্ত্রী বা নেতা না হই
অন্তত একজন কাউন্সিলর যাতে হতে পারি।

আর, একজন কাউন্সিলার হলে?
সব দিয়ে-থুয়ে, ফেলিয়ে ছড়িয়ে
চার-ছ'টা মেয়েছেলে পুষেও
বছর শেষে কমপক্ষে পাঁচ কোটি টাকা তো ঘরে তুলতে পারব।

আপনি শুধু আমাকে একটু পরামর্শ দিন
একটু পরামর্শ, প্লিজ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.