কিছু ছোট কবিতা : চাষী সিরাজুল ইসলাম

কিছু ছোট কবিতা : চাষী সিরাজুল ইসলাম
কিছু ছোট কবিতা : চাষী সিরাজুল ইসলাম

১.
মায়ের ঋণ


মা নেই মা আছে 
মা আছে মা নেই

মনে হলে
দু'ফোটা অশ্রু ফেলি
অকৃতদার ঋণ হয়না শোধ।

২.
বিরহ


গোলাপী খামের ভেতর
সাদাকালো প্রেমপত্র
বুকের ভেতর বিরহ যাপন

জ্বলছে প্রেম আগুন অনবরত
চিতার কাঠে সহমরণ।

৩.
এক জাত

মরার জাত নেই
প্রেমেরও

প্রেম আর মরা
এক ঘটের জল 
সহদরা রেল লাইন
বহে সমান্তরাল ।

৪.
মধুকরী


বিকেলের রোদ মরে এলে
ঘরে ফিরে আলো জ্বালি
কুজ ঝটিকার ঘোমটা তুলে
মধুকরী হাসে খিল খিল ।

৫.
ডাকঘর


গোধূলীর ছায়াপথে
জমে আছে ল্যাম্পপোস্টের আলো
ডাক হরকরা খুলবে
দ্রৌপদির ডাকঘর ।

৬.
কবিতা


মগজে কবিতা খেলে
শব্দরা খোয়া গেলে
কবিতা হাওয়াই মিঠাই ।

১৬/৮/২০১৯.
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.