![]() |
| অপূর্ণ : শ্রাবন্তী মন্ডল |
তোমায় ভালোবেসে কাটিয়ে এলাম অগুনতি কতো সকাল-বিকেল,
সন্ধ্যাঘন মুহূর্ত, কখনো আবার ভোরের কাকলির মাঝে
তোমায় বারে বারে মনে করা,
আমার সমস্ত মুহূর্ত জুড়ে শুধু তুমি তুমি,
তবু, ভালোবাসি এই কয়েকটা শব্দ
তোমায় কখনো বলা হল না,
কতো রজনী কেটেছে দুজনের নদীর পাড়ে
ঢেউ এর উচ্ছাসে ভিজিয়েছি পা, হাতে হাত রেখে হেঁটেছি বালু পথ,
তবুও তোমায় আপন করে ছুয়ে দেখা হল না,
কতো দিন গেলো, কতো স্বপ্ন চোখে
কতো শত উপহার মোড়া থাকলো অবহেলার চাদরে
নিকোটিনের ধোঁয়া তে তোমার ঝাপসা ছবি
তবু, তোমায় গোলাপ দেয়া হল, না,
তোমার আকাশ ঘন এক মাথা চুলে আড়াল করতো গালের টোল
তোমার কাজল কালো চোখে আমায় স্বপ্ন দেখাতো রাত ভোর
তোমার ঠোঁটের মিস্টি হাসিটি আরও মিস্টি দেখাতো
যখন ঠোঁটে থাকতো মেরুন কালার লিপস্টিক,
তোমার কথার পরে কথার ভিড়
আমার একরাশ স্বপ্ন ভরা চোখ তাকিয়ে থাকতো দিন ভোর
তবু, তোমায় দুচোখ ভরে দেখা হল না,
আমার হৃদয়ে তোমার বসবাস হাজার লোকের ভিড়ে
কী জানি কোথায় হারিয়ে গেলে তুমি,,
আমার শরীরের রন্ধে, নিশ্বাসে,বিশ্বাসে তুমি শুধু তুমি
তবু, তোমায় হারিয়ে খুঁজে পাওয়া হল, না ...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন