![]() |
| এমন দেশে : রতন বসাক |
ইচ্ছে করছে তোমায় নিয়ে
আসি কোথাও ঘুরে,
কথা বলতে বলতে পৌঁছে
যাবো অনেক দূরে।
যেথা থাকবে মনের মতো
শুধু মানুষগুলো,
উড়বে পথে এদিক ওদিক
ভালোবাসার ধুলো।
থাকবে নাকো হিংসা বিদ্বেষ
কারো মনের কোণে,
ঘুরবো দুজন মিলে সদা
এমন মজার বনে।
নাচবো গাইবো খেলবো সেথা
একসাথে মন খুলে,
চলতে থাকা দুঃখ কষ্ট
সবই যাবো ভুলে।
ফিরবোনা আর সেখান থেকে
যতই করুক বারণ,
বলতে থাকবো আমরা তখন
এটা ওটা কারণ।
ইচ্ছে করেই থেকে যাবো
এমন সুন্দর দেশে,
সময়গুলো কাটতে থাকবে
শুধুই ভালোবেসে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন