বিস্তর অচেনা : ছবি ধর

বিস্তর  অচেনা : ছবি ধর
বিস্তর  অচেনা : ছবি ধর

চিনি বললেই চেনা হয়ে ওঠেনা 
থেকে যায় বিস্তর  অচেনা অজানা
হিসেবের তাগিদে  গোলোযোগে  মিলিয়ে নিই  সম্পর্কের   দলীল।
জোড়া  তালি  দিয়ে টিকিয়ে রাখি পরিচিত  আল।
আপামর  জন যোগ সূত্র  গুলো রয়ে যায়  ভুল ম্যাপে।
কতকগুলো   ঠিক বেঠিক  নম্বর  ধরা  রয় মুঠোফোনে।
আন্দাজে  বলতে পারি  নিয়মের  বাইরে গিয়ে   মনুষত্ব  প্রমান করতে  মুন্সিয়ানা  চাই।
হৃদয়কে   হার  মানিয়ে  দিনের  মানুষ গুলো রাতে হায়নার  চেয়েও  হিংস্র  হয়ে ওঠে।

 মনুষত্ত্বহীন ,স্বার্থপর, আত্মকেন্দ্রিক  তকমা নিজ নিজ ব্যক্তিত্বে  ধারণ  করে   
আন্তর্জালের  দুনিয়ায়  মুখোশের  আড়ালে   অন্য  মানুষ হতে না পেরে
কেবল মানুষই  রয়ে গেলো আজও।

 বুকের বাঁদিকে  একটা চিন  চিনে  ব্যথা   ক্রমশ  বাড়ছে  ...
সম্পর্কের  দূরত্বের  মতো--
 মানুষ খুঁজি  পথে  পথে;
অলস  দিন  একা  একা    --
বেলাশেষে  শুনি  দূরে   কোথায়  মহাকালের  পদধ্বনি
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.