 |
| বসন্তবার্তা : চিরপ্রশান্ত বাগচী |
বসন্তবার্তা : চিরপ্রশান্ত বাগচী
কেন যে এমনভাবে দাঁড়াও , আমি তার ব্যঞ্জনা বুঝি ;
বস্তুত, তুমি চাও, সকলেই অন্তত একবার চোখ বুলিয়ে দেখুক,
কোথায় রেখেছো তুমি বিষ , কোথায় অমৃত ।
আক্ষরিক
কোনো ঘুম ও জাগরণের বৃত্তান্ত এ নয় ;
মৃত্যূত্তীর্ণকালে যাতে উভয়েই জেগে
থাকতে পারি
সেইসব মানুষের আয়োজিত এক মধূৎসবে,
এইসব ব্রহ্মবৎ শব্দের গভীর
আলোয় ;
চারপাশে যার অলৌকিক অন্ধকার ;
এইমর্মে,
তুমি দাঁড়িয়েছো , ইজেলের মতো যে প্রেক্ষাপটে ;
সেখানে আমিই আছি ; হেমেন
মজুমদার থেকে শুরু করে
টিৎসিয়ানো প্রমুখের রঙে ও রেখায় ।
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন