![]() |
| সুবর্ণা সিরিজ-৪ : সন্দীপ কুমার ঝা |
চুপ কথা
...............................................................
তোমাকে একদিন সমুদ্রে নিয়ে যাব,
সুবর্ণা।
আমরা দুজন সেদিন কোনো কথা বলব না। তোমার হাত ধরব না।
এমনকি ছুঁয়েও দেখব না ,দুজন দুজনকে।
শুধু হাঁটব।হেঁটে যাব, পাশাপাশি। জল ছুঁয়ে ছুঁয়ে।পায়ে পায়ে নুন, ধুয়ে দিবে আজন্মের পাপ।
এত এত ঢেউ,ছোট বড় কথা। সর্ব শক্তি দিয়ে মাথা তুলেই আবার কেমন অর্থহীন,
মিশে যাচ্ছে অনন্তের জলে! দেখব।
কথা দিয়ে কী হবে?
গোটা জীবন গলে গিয়েই তো,
এক সমুদ্র কথার জন্ম হয়। কী হয় তাতে?
শব্দ,কেবল ক্ষতমুখ খুলে খুলে দেয়..
এখনও যদি কিছুই বলা হয় নি,
তবে আর কিছু শতাব্দী,না হয় চুপ করেই বসি!
একদিন পৃথিবী নিশ্চয় জেনে নেবে-
শব্দেদের সব পথ- ভুল।
আর তুমি ও আমি,
সে ভুলের প্রিয় ডাক নাম !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন