![]() |
| এসব কিন্তু কেউ ভাবেনা : বর্ণজিৎ বর্মন |
গ্লোবালাইজেশনের দৌলতে
তৃতীয় বিশ্বের দেশ
পা শক্ত কিন্তু কোমড় ভেঙ্গেছে
কি ভাবার আছে ?
কে ভাবে ? অতশত
ভোর হচ্ছে !
সূর্য উঠছে !
বুকের দুধ না পাওয়া বাচ্ছা
নজরবন্দী খেলায় মেতেছে,
আন্তর্জাতিক গবেষক পাখির পালক উলটে রাখছে
ভাদ্রের রোদে সব জিনিস রোদ খাওয়াতে বসিয়েছে
সোস্যাল সাইন্সের ল্যাব হয় না
কিন্তু বিজ্ঞান ।
গর্ভপাতের সম্ভাবনা নেই একেবারেই
পরিবর্তন ঘটে , ব্যবহার আচরণে
কল্পনাকে ডেকে নিয়ে খুঁজি
সাইকোলজির মানে !!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন