![]() |
| বর্ষ শেষের কবিতা : নির্মাল্য ঘোষ |
খুব বেশি নয়..
উনিশ বিশ তফাৎ
তবুও তফাৎ তো..
চাঁদ উনিশ বিশ ঢলবে..
সূর্য উঠবে...
খুব বেশি নয়..
উনিশ বিশ সময়ের
তফাতে..
কুয়াশা পেরিয়ে কিছু কথা অতীত হবে...
কিছু নতুন..
পাতাদের ছুঁয়ে যাবে কিছু হৃদপিণ্ড...
কিছু হলুদ গান...
সবুজের প্রত্যাশায়...
তোমার আমার ভালোবাসার পার্থক্য খুব বেশি নয়...
উনিশ বিশ মাত্র..
বিরহও তাই...
তবুও অসহ্য...
কারণ..
আমি যে মুহূর্ত আগলে রাখি শেকড়ের ভেতর..
জঙ্গলের স্বপ্ন নিয়ে..

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন