![]() |
| অবসান : বিমান পাত্র |
কোন পানি ধরিয়াছ হাতে
জানিলে তাহার শেষ
জীবনের ভীত নড়িবে তোমার
তোমারে গ্রাসীবে ক্লেশ।
কোন প্রলোভনে কার ইশারায়
চেতনারে অবহেলে
কোন বিষাদের গহন অন্ধকারে
আপনায় আচ্ছন্ন করি নিলে।
শান্তির তৃপ্তির এ কোন পথ
যেথা উৎকণ্ঠা অফুরান
বিষণ্ণ নিশ্বাসে বিষময়
উন্মত্ত দুর্দিন করে আহ্বান
হিংসার হলাহলে মজে
লঙ্ঘিলে সীমাপার
মরনে বরণ করিলে নিশ্চিত
জীবনে মরনে হল একাকার।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন