![]() |
| বৈরাগ : মিঠুন রায় |
প্রতি বছরই ব্যস্ততা থাকে জীবনে,
কেটে যায় ঘোর অমানিশা।
সুখ-দু:খের ইতিহাস রচিত হয় গোধূলিবেলায়।
কালস্রোতে ভেসে যায় জীবনের কথামালা,
বৈরাগ্যের স্পৃহা জেগে ওঠে মনে
সঞ্চিত স্বপ্নরাশি বিসর্জন দিয়েছি অস্থিভস্ম সহযোগে।
যাজকের বেশে আমি খুঁজে বেড়াই অচিন পথে,
মানবতার জয়গান শোনব আশায়।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন