![]() |
| জানপাখি : নির্মাল্য ঘোষ |
যৌনতারও মাত্রা একটা আছে
বদল চায় আজ ভিক্ষারি স্বভাব
তোমার মধ্যে চিরন্তনের অভাব
অনন্তকে ডাক না একটু কাছে
শরীরটাকেই দেখে গেলে কেবল
আত্মার রূপ আজও যে অচেনা
পয়সা দিয়েও শরীরটাকেই কেনা
হয়নি খাওয়া অমৃতের ছোবল
চল না আজ মহাসিন্ধুর পারে
তোমার জন্য ব্যাকুল পরাণ সখা
একটুখানি ওনার সঙ্গে থাকা
এরপরে যে মরবে নেশার ভারে
জানপাখি আজ জন্নত যে চায়
চেষ্টা কর বুঝতে যে সেই ভাষা
দানা খাওয়াও যতই তুমি খাসা
সুযোগ পেলেই খাঁচা ভেঙ্গে পালায়

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন