![]() |
| কবি ও কবিতা : বিমান পাত্র |
অকাজের কাজ যত ভৎসনার স্তূপাকার
অকারণ সময়ের অপচয় করিবার
কবিতার এই পুরস্কার।
অর্থের উপার্জনে বুদ্ধির ব্যবহার
বাকি সব নিস্ফল নেই কোণ দাম তার
কবিদের এই উপহার।
অথচ সে কবিতার ক্ষণিকের তরে
কাহারো সময় নেই একবার পড়ে
অন্তরের মর্মকথা।
কেউ কি কখনো ভাবিয়াছ কবিদের
সৃষ্টির বর্ণে বর্ণে নিদারুণ বাস্তবের
কী নীরব ব্যথা।
হারিয়াছে যুগে যুগে তারে খুঁজে আনি
দুর্বোধেরে ভেদিয়াছে তার গূঢ় বাণী
অদৃশ্য আলোকে।
একদিন তোমাদের হৃদয় মন্থন হতে যদি
অমৃত না পাই তবে বৃথা আমি কবি
অজানা আবেশে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন