![]() |
| বিকেল ফুরিয়ে গেলে : বিদিশা সরকার |
অস্ত যাওয়ার আগেই মেঘ ঢেকে দিলো যার মুখ
আমি তার সঙ্গে জলপ্রপাত -
মুখোমুখি দৈবাৎ
জল বিষয়ক কিছু নিষেধাজ্ঞা, পাওয়ার প্রোজেক্ট
নিঃসাড় হলেই বুঝি স্টেথো চেপে বসে বুকে
পালা করে জেগে থাকা
যদি নিভে যায়
যারা যারা জেগেছিল ক্রিয়াকলাপের লোকাচারে
চেনা সেই মুখগুলো
নিরুদ্দেশের মানে জানে
মুখোমুখি আবার যেদিন
কয়েক বছর পরে
আঁকা'র ইস্কুল থেকে সোজাসুজি ছবিঘরে
প্রাসঙ্গিক বৃষ্টি এলো যেচে
বিকেল ফুরিয়ে গেলে প্যাপাইরাসের মতো
সম্পর্ক রচনাগুলো
ছিল হাইফেনে !

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন