![]() |
| রাজপথ ও হৃদয় : আরতি ধর |
রাজপথে মেলানো হয় নি
পা,,,
অজস্র আল পথ ধরে চলা
চলা
ওড়ে ধূলো
ঝরে বর্ষা
কখনও পিচ্ছিল, কখনও ধূসর
বিরাম খুঁজি নি, খুঁজি নি বুঝি ছায়া
ক্লান্ত চরণ
অশান্ত মন~
সমস্ত আল পথ গুলো এসে
একসময় রাজপথে মেশে
সময় সাক্ষী
কতটা বাকি?
যন্ত্রনা দেয় যাতনা অনেক
টা,,,,
কখন যে আঘাত কোন অঙ্গে
দেহে না মনে
কোন খানে!
শিরা-উপশিরায় আলোড়ন
হাড় ভাঙা র আর্তনাদ
সব জমা
নেই থামা~
একসময় সব একত্রে পৌঁছে যায়
একেবারে সোজা হৃদয়ের দরজায়~
রাজপথ তখন ও বেশ কিছু দূরে
সবটুকু ব্যথা স্থায়ী বাসস্থান বানায়
হৃদয় গভীরে~

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন