![]() |
| জাগো : আরতি |
একটা আন্তরিক আহ্বান
সমস্ত যুব সমাজের প্রতি
অনেক আগে থেকেই,
যুব সমাজ কি ঘুমন্ত?
নাঃ সমস্ত সমাজ ই জাগ্রত
তবে বীর সন্ন্যাসীর আহ্বান এর লক্ষ্য
আর বর্তমান যুবসমাজের লক্ষ্যে অযুত অমিল রয়েছে।
একটা পরিপূর্ণ ভারত
পরিপূর্ণ সর্বক্ষেত্রে
সেখানে শুধু ব্যক্তি সুখ ই পর্যাপ্ত নয়,
নারী, পুরুষ, সবাই
শিক্ষা, ধর্ম, সর্বোপরি একটা
সমাজ কে কলুষমুক্ত করতে
এগিয়ে আসার আহ্বান,,
সত্যি আমরা স্বামীজী কে কত'টা বুঝতে পারি!
শিক্ষা মানে কি শুধু পুঁথি গত শিক্ষা?
উন্নতি মানে কি ব্যাক্তিগত উন্নতি?
ধর্ম মানে কি শুধু মাত্র মুর্তি পূজা?
শিক্ষা পেয়ে নাস্তিক হয়ে যেওনা
অর্থ পেয়ে অনর্থ করো না
নারী কে দেখে তার দৈহিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো না।
শিক্ষার সাথে একটু ধর্ম কে
যোগ করো
সেটা কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়
সেটা অবশ্যই মানবধর্ম,
যুগ পুরুষ এটাই চেয়েছিলেন

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন