![]() |
| জীবনের কবিতা : কিশলয় গুপ্ত |
একটু না হয় আগুন জ্বলছে- জ্বলুক
একটা দুটো মানুষ মরেছে, মরুক
খুনের কথায় লকলকে হয় জিভ
বেশ করে ঘূণ শিরদাঁড়াতে ধরুক।
ঘূণ ধরলে হালকা হবে শরীর
অল্প হাওয়ার গল্পে যাবো উড়ে
এমনিতেও এই ইতরের দেশে
জন্ম থেকেই চিতায় যাচ্ছি পুড়ে।
পুড়েই আমরা কাবাব হচ্ছি পথে
নবাব তাকে খাচ্ছে আয়েশ করে
তাই দেখেই দাঁত কেলিয়ে হাসে
গোটা দেশের ইতরে- বর্বরে।
আমরা তো ভোট- শান্তি চাওয়ার কে?
আমরা শুধু ফালতু কাগজ ঠোঙা
রাজা শুধু আমাদের সামনে রেখে
পিছন থেকে মারতে থাকবে পোঙা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন