![]() |
| চাকা ঘুরবেই : তুষার দাস |
ভোর হতে বেশী বাকি নেই
সকাল হলেই দেখব
আর মন খারাপ নেই
কুচিন্তার শব দেহ নিয়ে
রওনা দিয়েছে শব বাহকের দল
উত্তুরে হওয়া দিচ্ছে শন-শন করে
তবুও, তখনও গোরস্থানের গোলাপ
ফিরি হয়ে পার্ক স্ট্রীটের সিগন্যালে
ভোর হতে বেশী বাকি নেই
বুক ভর্তি টাল-মাটাল স্বপ্ন
অসক্তির আসক্তি নিয়ে
দৌড় মারে হলুদ ট্যাক্সি
সকাল হলেই দেখব
আর মন খারাপ নেই
শব বাহকের দল
কুচিন্তার শব দেহ নিয়ে
উড়ে গেছে গঙ্গাসাগরের বেপুথ হাওয়ায়
সোনালী সকালে শিয়রে বসেছে
দুই শালিখ
ধূমায়িত চা-মেরি বিসকুট
শব তখন আবার শৈশব
স্বপ্নের মায়া-জাল নিয়ে
খুঁজতে বেরিয়েছে
সিন্ডারেল্লাকে
শব হোয়ও না শৈশব
মধ্যরাত্রের চুইয়ে পড়া নৈশব্দ
দিগন্তের খসে পড়া তারা
ঘাসের বিছানায়ে মরমী শিশির বিন্দু
ঘন কুয়াশার প্রহেলিকা
কুচকাওয়াজ করে বুট ঠুকে বলে,
চাকা ঘুরবেই
ভোর হতে আর বেশী বাকি নেই যে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন