![]() |
| পৌষালী শীতের গান : কিশলয় গুপ্ত |
ভদ্রাসনে শান্ত ঘুমাই মুদ্রা দোষে
শিরদাঁড়াতে মারছে খোঁচা শঙ্খ ঘোষে
তবুও সুখে কদম কদম আপোষ আমি
মাথার উপর সটান তিনি জয় গোস্বামী
ভাবছি এখন যেমন তেমন আমার শহর
সামনে দাঁড়ায়, মুচকি হাসে শ্রীজাত কিশোর
বন্ধু আসে, শত্রু হাসে আছেন ভালো?
রাঙামাটি আঁকড়ে বাঁচে সুবোধ বালক
শক্তি তবু মুক্তি খোঁজে বুকের ভিতর
হারামী মন আরামে বুক ইতর ইতর
পৌষালীরে লাগ ভেলকি শব্দ জুড়ে
গানের খাতা খেজুর রসে রাখছি মুড়ে
মৃত্যু ধরে বিকেল বেলা টানবো ইতি
যেমন পারে তেমন নাচুক ঈর্ষা বিথী
এই কবিদল আর কিছু কী বলার আছে?
তবুও আবার বুক রাখবো নারীর কাছে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন