![]() |
| কেমনে এ জ্বালা করিব সহন : বিপ্লব গোস্বামী |
কেমনে জ্বালা বলো করিব সহন
হিয়া মাঝে ব্যথা কীট করিছে দহন।
বিশ্বাসের অকাল মৃত্যু হয়িলো যেদিন
অন্তরেতে ব্যথা কীট প্রবেশে সেদিন।
দারুণ বিষের জ্বালায় হিয়া পুড়ে ছাই
অশান্ত চিত্ত আজি শান্তি কোথা পাই।
যে স্মৃতি আমি চাই যেতে ভুলে
এমন নিঠুর স্মৃতি আসো কেন ফিরে।
আসো না আসো না তুমি মম কল্পলোকে
নতুন পৃথিবী মাঝে থাকো তুমি সুখে।
সুখে থেকো ভালো থেকো তব সখা সনে
নিলকণ্ঠ কবি তোমার রেখো না মনে।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন