![]() |
| যে কথা মনে নেই : সন্দীপ কুমার ঝা |
আজকাল খাওয়ার পরে, মুখ মুছতে মুছতেই ভুলে যাই,রান্নায় নুন বেশি ছিল, নাকি কম।কিছুতেই মনে থাকে না আজ কোন বার!কেবল তুমি যখন জোরালো ভাবে বুঝিয়ে দাও,আনাজের ঠিকুজি- কুষ্ঠি,অথবা টুবলুর ওমুক স্যারের 'হ্যাপি বার্থ ডে'-তখন মনে পরে।
রোজ রোজ,এত এত গাদা গুচ্ছেক কথার পরেও মনে হয়,আসলে কোনো কথাই হল না।
সরা বাউরির জঙ্গলের একপাশে যে নদী,নদীর কিনার ঘেঁষে সূর্যাস্ত,রুটিন ছেঁড়া চান্দ্রটিপ,কিছুই না।বলার প্রয়োজনটুকুও ভুলে গেছি কবেই।
কথা তো কতই থাকে!সব কথা কি মনে রাখতে আছে!সব মনে রাখলে,তোমাকে রাখার জায়গা থাকত বুঝি?

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন