প্রকৃতি পরিবর্তন: তুহিন সাজ্জাদ সেখ

প্রকৃতি পরিবর্তন: তুহিন সাজ্জাদ সেখ
প্রকৃতি পরিবর্তন: তুহিন সাজ্জাদ সেখ

মনে পড়ে সেদিনের স্মৃতিমেদুর সন্ধ্যা
কলমের ঝর্ণা ধারায় ফুটে উঠত এক একটি কবিতা
শান্ত ভোর, স্নিগ্ধ সন্ধ্যা ও নির্মল প্রভাত
কবিতায় সুস্থ মনন আর প্রকৃতি বিজ্ঞানের ভাব
থাকত সবুজ কিশলয় ও প্রকৃতির গান
পাখির কলকাকলি এবং নদীর কলতান।

উঁকি দিত মনের কোণে
ঘুটঘুটে অন্ধকারে জোনাকির আলো
সাঁঝ বেলায় শাশুড়ির ডাক
বৌমা সন্ধ্যা প্রদীপ জ্বালো।

বাসত ভালো শালিক জোড়া
রোজ সকালে আসত ওরা
ভ্রমর বসত ফুলের গাছে
সবার কথা মনে আছে।

আজ সকালে বাজারে গিয়ে হলাম বড়ই অবাক
মোড়ের মাথায় প্লাস্টিক ফুলের পসরা দেখে হতবাক
তাইতো ভাবি আজ পঙক্তিতে কেন এত কৃত্রিমতা
প্রযুক্তির যুগে আজ ধার করা প্রকৃতি মাতা।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.