![]() |
| কিছু প্রশ্নের উত্তর হয় না : বিজয়া বিশ্বাস |
একদিন মধ্যে রাত্রি পর্যন্ত
তুমি শিশিরে ভিজেছিলে...
পরের দিন যখন শহর ঘুমিয়ে গেছে...
শেষ ভোরে তখন শুনতে পাই,
সমস্ত রাত্রিটা তোমার কাছে হেরেছে।
সেদিন ঐ শিশিরে;
শীতের প্রাতঃরাশে ভরা যত...
অভিমান গলে গলে আমারই অলক্ষ্যে...
কখন যে টিয়ার ঠোঁটের আদর খানি...
তোমার সমুদ্রে মিশে গেল...
তা বুঝতে আজও আমায়
একা নির্জনে দাঁড়াতে হয়...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন