![]() |
| শরম করো শুভ-সর্বনাশী : কিশলয় গুপ্ত |
কয়েক মুঠো ঘুম কিনে দাও সখী
একটু এবার আদর দেখাক বালিশ
এই যে আমি দিনের শেষে ঠকি,
জানতে পেরে পড়শী দেয় তালি।
"শরম করো শুভ সর্বনাশী"
জলের খোঁজে ঘাঁটতে থাকি কাদা
হাতের উপর উঠে আসে বালি
ঘুমের ভিতর স্বপ্নরাও শাদা,
বুকের উপর জেগে আছে গালিব।
"কোন অর্থে প্রেমিক স্বর্গবাসী"
কয়েক মুঠো ঘুম পেলে আজ হাতে
মুছতে পারে চোখের নিচের কালি
দিন শেষ হয় আগুনখাকি রাতে
তোমার কথায় সাজি বনমালী।
"শরম করো শুভ সর্বনাশী"

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন