![]() |
| সোনালী : সৈয়দ সওকাত হোসেন |
সন্ধ্যায়
যখন মন্দিরের ঘন্টাটা বেজে ওঠে
বুকের পাঁজরে ঘুমন্ত ভয়টা জেগে যায়
জানিনা আজ
আবার কোন পুরুষ বুকে মুখ লুকাবে
ষোলো থেকে ষাট সকলেরই ভার বয়তে হয় ...
ভোররাতে
যখন ঘাম ঝরিয়ে তার বুকটা ঠান্ডা হয়
টাকা গুনতে গুনতে বুকটা গরম হয়ে উঠে
টাকারও একটা নিজস্ব উষ্ণতা আছে ...
রাতের আঁধারে
সোনালীর মাথায় বার বার ঘুরতে থাকে
যেখানে পেটেই জ্বলে লক্ষ কোটি চিতা
সেখানে অন্নই ঈশ্বর , ধর্ম এক বিলাসিতা ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন