![]() |
| সভ্যতা : গদাধর বেরা |
আধুনিকতার পোষাকে
আবৃত সভ্যতা l
হুইস্কি মেটায় তৃষ্ণা l
উন্নত মানবের হাতে মনুষ্যত্বের ধর্ষণ l
প্রগতিশীল সমাজ নদী
আবদ্ধ শৈবাল সাগরে l
রুটি পরিণত পিট্জ্জlয় l
রেডিও থেকে ফাইব জি .......
উচ্ছৃঙ্খল জীবন চুল্লী
পুড়েছাই নৈতিকতা
দিকভ্রান্ত নাবিক পlল নlবlতে উদ্ধত l
বিশ্ব বাতায়নের ফাঁকে অসহ্য রোদ l
ফাঁসির যুপকlস্ঠে শিক্ষা l
আবিষ্কারের মূকূটে নতুন পালক
পোস্টমর্টেম এ ব্যস্ত ডোম l

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন