![]() |
| শুধুই 'না'! : ঈদারুল ইসলাম |
আপন ঘরের নিশানা-
'ও মন'
মিলল না রে,মিলল না !
খুঁজে খুঁজে ক্লান্ত আঁখি-
'ঠিকানা খুঁজে'
পেলাম না রে,পেলাম না !
ভাঙা মনে সুর তুলি ওই-
'গান'টা বেজে'
উঠল না রে,উঠল না !
ছেঁড়া তার জুড়তে গিয়েও-
'একতারাটা'
জুড়ল না রে,জুড়ল না !
'ও মন',ভাঙা মনে সুর তুলি ওই-
'গানের সে সুর'
মিলল না রে,মিলল না।।

1 Comments:
লেখাটা একবার পড়ার অনুরোধ করছি!
একটি মন্তব্য পোস্ট করুন