![]() |
| ভাবনার অবকাশে : কর্ণধর মন্ডল |
গহীন রাতের আঁধার মানিক,
চাঁদ কে কাছে চায়।
নয়ন জলের স্নিগ্ধ ধারা,
বক্ষ যে ভিজায় ।।
স্নিগ্ধ সকাল বিরহে শোনায়,
বেদনা সৃক্ত নিরবতার বানী।
বিষাদ বেদনে রিক্ত হৃদয়,
দেয় আঁধারকে হাতছানি।।
বদ্ধ খাঁচার বন্দী পাখী,
ভুলেছে কুহুতান ।
নীল আকাশের মায়া ছেড়ে,
মর্মাহত প্রাণ ।।
মাতাল ওলি পিপাসিত,
কুসুম পানে চেয়ে।
মরুর বক্ষে হই দিশেহারা,
মরিচিকার মোহে ।।
নিশুতি রাত প্রতিক্ষিত,
মহা শুণ্যের নিহারীকায়।
আমার স্বপ্ন ম্লান হয়ে যায়,
চোখের কোনে মায়াবী কাজল লতায়।।
সুর্যা'স্তের রক্ত'রাগে মন হারিয়ে যায়,
দীগন্তের উর্মিমালা প্রকৃতির সৌন্দর্য বিলায়।
পাহাড়ের স্নিগ্ধ'ধারা সাগর পানে ধায়,
নদীর আত্ম-তৃপ্তি মিলিত মোহনায়।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন