| ফাঁদ : সোনালী মুখার্জী |
মেয়েরা কখনো ভালোবেসে সুখ পায় না..
তুমি পৌরাণিক যুগের সিতা দ্রৌপদী কে দেখো??
দময়ন্তী মন্দদরী কে দেখো..
তুমি শ্রীকৃষ্ণের রাধারানী কে দেখো..
দেখতে পাবে..তারা কেউ ভালোবেসে সুখী হয়নি..
আজ তুমি আমাদের দিকে তাকাও..
দ্যাখো.. আমরাও সেই ভালোবাসার জন্য..
কি কি করি....
দেখেছো??ঘরের বউ কেমন সংসার ভাসিয়ে..
পরপুরুষের হাত ধরে ঘর ছাড়ে??
সেই ভালোবাসার জন্য...
দেখেছো??সদ্য প্রস্ফুটিত মেয়েটি??
ছুটে যায় প্রেমিক পুরুষটির কাছে..
পতঙ্গের মতো ঝাঁপ দেয়.. কামনার আগুনে..
সেই ভালোবাসার টানে..
দেখেছো??বারবনিতাদের??
তারাও কিন্তু ওই ভালোবাসার টানেই..
কখনো কখনো নিজের জীবনের
পাল তুলে দেয় ...কোনো এক পুরুষের হাতে...
কাজেই বন্ধু..ভালোবাসাই হলো সেই ফাঁদ..
যা কখনো নিজের শুধু নিজের হয় না..
আপন হয় না..আর আমরা মেয়েরা??
বার বার সেই ফাঁদে পড়ি??আর
সারাটা জীবন জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাই..
তবু...ভালোবাসা ফুরাবে না..
সে আদি অনন্ত কাল ধরে একই ভাবে..
তার ফাঁদ পেতে রাখবে..
আর আমি??তুমি??আমরা??
বার বার তার জালে ধরা দেব??
সুখ না পেয়েও নিজেকে সুখী ভাববো??
ভালোবাসাহীন ভালোবাসায় ভোরে উঠবো??
এটাই জীবন........
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন