হঠাৎ করে : রতন বসাক

হঠাৎ করে : রতন বসাক
হঠাৎ করে : রতন বসাক 

কবের থেকে করছে কর্ম
পেতে একটু সুখ,
আজও বয়ে চলছে তারা
জীবন ভর দুখ ।

খেটেই যাচ্ছে সারাটাদিন
পাচ্ছে কই অর্থ,
সময়গুলো বইতে থাকে
জীবন হয় ব্যর্থ ।

এমন যদি হয় কখনো
পেলো লটারি,
মনের মতো কিনে নিলো
স্বপ্নের সেই বাড়ি ।

সেই বাড়িতে থাকলো সুখে
কাটালো ভালো দিন ।
এমন করেই বদলে গেলো
থাকলো না আর হীন ।

ঈশ্বর করেন সবার যেন
ভাগ্য ফিরে যায়,
জীবন পথে চলতে গিয়ে
সুখের দেখা পায় ।

হঠাৎ করে ফিরুক সবার
সুখের এই জীবন,
মলিন মুখে ফুটুক হাসি
জুড়াক দু-নয়ন ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.