ইচ্ছে : সুজন মন্ডল


ইচ্ছে : সুজন মন্ডল
ইচ্ছে : সুজন মন্ডল

ইচ্ছেগুলো যদি ফুলের বীজ হত,
তাহলে পুঁতে দিতাম মাটির প্রতিটি শাঁসের ভেতরে—
তারপর কোন এক সময়ে গজিয়ে উঠত অঙ্কুর!
স্বয়ংক্রিয়তায় মেলে দিত সবুজে রাঙানো হাত ।

আর পাখীরা সেখানে এসে পালক নাড়িয়ে নাড়িয়ে,
বাতাসের শরীরে ছড়িয়ে দিত আশ্চর্য গন্ধ ।

ইচ্ছেগুলো যদি ফুলের বীজ হত,
তাহলে ছিটিয়ে দিতাম খইয়ের মতন!
পৃথিবীর সমস্ত অন্ধকার গহ্বরে—
তাহলে গজিয়ে উঠত :
ভালোবাসার একেকটি নবাঙ্কুর ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.