![]() |
| আমিও তো একটি মানুষ : সৈয়দ সওকাত হোসেন |
মেনে নিতেনিতে আর মানিয়ে নিতেনিতে
কবে যে নিজেকেই ভুলে গেছি
সময় তার হিসাব দিতে পারেনি
কামনা-বাসনার শিথিল হাওয়া বুকে নিয়ে
আর কতকাল
পুতুল সেজে নাটক করবো ...
সারাটা জীবন কষ্ট দিয়ে সুখী হলে
আর আমি কষ্ট পেয়েও হাসিখুশি
হাসি সবসময় সুখের কারন বুঝায় না
মাঝে মাঝে এটাও বুঝায়
কতটা বেদনা লুকাতে পারি
ভালো না থেকেও ভালো থাকার অভিনয় ...
কবে যে হারিয়ে গেছি
আর কবে যে ফুরিয়ে গেছি
নিজের অজান্তে
কখন যে দিনের শেষে রাত আসে
না জানে এ মন সইবে কত
তোমার দেওয়া আঘাত ...
মেয়ে হলেও
আমিও তো একটি মানুষ ... ।।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন