![]() |
| তোমার দান : সুকান্ত পাল |
চাও যদি চলে যেতে দূরে অতি দূরে
দিলরুবা দাও ভরে বেদনার সুরে
সেই সুরে আমি গেয়ে যাব গান
এত ভালোবাসা সে যে তোমারই দান
তোমারই দান।
যত ব্যথা দিতে চাও দাও না আমায়
তবুও তোমায় শুভকামনা জানাই
যে আঁখি তুমি আজ ভরালে জলে
স্বপ্ন সে আঁখিতে কেন সাজিয়েছিলে ?
কেন ভালবাসা নিয়ে করলে এত খেলা
কোন অপরাধে বল দিলে অবহেলা।
দিলে অবহেলা।
সুখ দুখ ভাঙা গড়া বিধির বিধান
এত ভালবাসা সে যে তোমারই দান।
তোমারই দান।
হয়তো আজ আমায় আর পড়ে না মনে
কত যে হেঁটেছি পথ আমরা দুজনে
আজ সেই পথ চলা হল অবসান
এত ভালবাসা সে যে তোমারই দান
তোমারই দান।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন