![]() |
| স্বপ্ন চোখের তারায় : লুবনা আখতার বানু |
চোখের তারায় আজো শত স্বপ্নের বাস-
পূর্ণ হবে সব,মনে এই ভাবনারই আশ।
স্বপ্নগুলো স্পষ্ট আজো মনের খাতায়,
কখোনো তারা নৃত্যরত ঘন বনের ঐ সবুজ পাতায়-
ডানা মেলে উড়ে চলে নীল আকাশে,
সুন্দর গান গায় তারা প্রভাতী বাতাসে।
নদীর জলে আজো তাদের আনন্দেতে নৌকো
বাওয়া,
জীবনের জয় গান গাওয়া-
স্বপ্নগুলো চোখের তারায় যখন গভীর রাতে,
মনের সব কথা বলে তারা আমার সাথে।
তাদের নিয়েই আজো বেঁচে থাকা-
স্বপ্ন ছাড়া জীবনের সব কিছুই ফাঁকা।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন