আফসোস : রতন বসাক

আফসোস : রতন বসাক
আফসোস : রতন বসাক

ভেবেছিলেম পাবো একদিন তাকে
দেখেই ভালো লেগেছিল যাকে ।
কত স্বপ্নের জাল বুনেছি দিনে রাতে
ছিলেও তুমি মনের কল্পনাতে ।
গিয়েছি ভালোবাসায় ভরা মন নিয়ে
পারিনি বলতে সে কথা সামনে গিয়ে ।
তবুও ক্ষান্ত হইনি কখনো আমি
তোমার চেয়ে কেউ ছিল না দামি ।
এভাবেই কেটেছে কত দিন কত মাস
পাইনি তোমার কোনই আশ্বাস ।
ভেবেওছিলেম জীবন কাটাবো সাথে
আসুক না যতোই বাধা পথে ।
ভালোবাসা পাবো ভালোবাসা দিয়ে
সুখে-দুখে একসাথে যাবো এগিয়ে ।
কোনদিনও বোঝনি তুমি আমার কথা
হৃদয়ে বয়েই চলেছি শুধু ব্যথা ।
ভালোবাসা দিলে নাকি ভালোবাসা হয়
তবে কি পাওয়া এতোটা সহজ নয় ?
তোমায় ভালোবেসে হবো আমি সুখী
ভালোবাসা না পেয়ে রয়ে গেলাম দুখী ।
থেকে গেল আমার ভালোবাসা অপূর্ণ
মনের স্বপ্নগুলো একে একে হলো চূর্ণ ।


বাঁশের অলংকার দেখতে হলে এই লেখাতে ক্লিক করুন 
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.