বিপ্লবী বাঘা যতীন স্মরণে : সুজন মন্ডল

বিপ্লবী বাঘা যতীন স্মরণে : সুজন মন্ডল
বিপ্লবী বাঘা যতীন স্মরণে : সুজন মন্ডল

বাঘা যতীন,
তুমি মরোনি, আজও বেঁচে আছো!
দারিদ্র্য দূরীকরণ অভিযানে'র
এই মিছিলে হাঁটা :
যুবক'দের সংগ্ৰামী চেতনায়—
.
বাঘা যতীন,
সার্থক তোমার জন্ম!
স্বয়ং গর্ভধারিনী'ই :
দেখিয়েছেন মানুষ হওয়ার পথ—
.
বাঘা যতীন,
তুমি সৌভাগ্যবান!
জগৎ শ্রেষ্ঠ মহাবীর
স্বামী বিবেকানন্দে'র সাক্ষাৎকারে :
পেয়েছ এক বিপ্লবী নবজন্ম!
.
বাঘা যতীন,
তুমিও দেখিয়েছ!
দেশের কাজে ছাত্রদের'ও :
আছে অনন্য ভূমিকা—
.
বাঘা যতীন,
এক মুহুর্তে ব্রিটিশে'র,
চক্রান্তে স্বীকারোক্তি দেওয়া :
এক বিপ্লবী'কে  ক্ষমা'র  মাধ্যমে!
তুমিও করেছ হৃদয়বৃত্তি'র,
মহান দৃষ্টান্ত স্থাপন—
.
বাঘা যতীন,
তুমিও মৃত্যু'কে জয় করে!
হয়ে উঠেছ :
আত্মদানের জীবন্ত কিংবদন্তি....
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.