![]() |
| নুড়িজীবন : পিয়ালী বসু ঘোষ |
ছেড়ে তো যেতেই হবে ,যাবোও
যেভাবে ছেড়ে এসেছি একলা মেয়েবেলা
ফেলে এসেছি আলোর ইস্কুলে যত্নে বিছানো নুড়িজীবন !
যাবার আগে মৌন মেঘের উরুতে আঁকবো স্বপ্নের বুদবুদ
ভুলের ভাঁজে যত্নের অহংরেখে নির্বিকার চুমু খাব তাকে
এরপর......
উড়িয়ে দেব মুঠোর মরণ
নিজস্ব মেগাপিক্সেলে ধরে রাখব আকাঙ্খার ইচ্ছেমৃত্যু ॥

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন