![]() |
| মোমবাতি : মহুয়া চৌধুরী |
বৃষ্টির সোহাগে চন্দন হয় মাটি হাসনুহানা আতর ছয়টায় বাতাসের শরীরে
রাকা চড়কায় রুপালী ঢাকাই জামদানি বোনে
বাদা বনের জন্য
লাখ লাখ জোনাকি সাঁঝবাতি জ্বালে অধারের গায়ে
বাতাসের চক্রদার থুম না থুম না বোল।
এতো প্রেম তাও মানুষ ছোটে রেসের ঘোড়া হয়ে
সমঝোতার পাল্লায় মাপা সুখ হারানোর ভয়ে
চোখ তুলতে পারে না যাপনের খাতা থেকে
তারপর এক ফুয়ে নিবে যায় মোমবাতি।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন