![]() |
| দরজা কতক্ষণ খোলা রাখা যায় ? : মেহেদী পাতা |
তোমাকে আমি ততোটাই দেবো
যাতে খানিকটা ফাঁক থাকে ঠোঁটের কোণে
যাতে আরও একটা বর্ষা দাও আমাকে
সূর্য ডোবার সময় থেকেই বসে আছি দোর খুলে
যতোবার লিফট্ ঝনঝন করছে ফ্লোরে
ধাক্কা লাগছে বুকে
ওল্ড মঙ্ক, চীজ বল গ্রিল্ড স্যাণ্ডুইচ ফ্রেঞ্চ ফ্রাই
আরও যতো সাহেবী চল্ তোমার
সবই তো সাজিয়ে রেখেছি টেবিলে
তবু তোমার ছায়া নেই আয়নায়
কী যত্ন করে জানালে
আমি প্রয়োজন, ডানার ভার
চলে যাওয়া সে ভালোবাসা, নরম পালক
যাই দরজাটা বন্ধ করে আসি
খুলবো দেখেশুনে আর এক শ্রাবণে ।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন