সবুজের কান্না : সোনালী মুখার্জী

সবুজের কান্না : সোনালী মুখার্জী
সবুজের কান্না : সোনালী মুখার্জী

আমাজন নাকি পুড়ছে ...
চারিদিকে তার লেলিহান শিখা
মাথাচাড়া দিয়ে উঠেছে যে দানব
রক্তচক্ষু দেখিয়ে জিভ দিয়ে চেটে নিচ্ছে সে সবুজ অরণ্য ...
অসিম তার  ক্ষুধা ...
একটু একটু করে তার  করাল গ্রাসে
ডুবে যাচ্ছে কত প্রাণীদের হাহাকার ...
কত শান্তির  নীড়  ...
কোনো খোঁজ নেই ...
এখন ফুসফুসে  ক্ষত আর অসংখ ছিদ্র নিয়ে
বুক চেপে ধরে যন্ত্রনায়
রাত কাটায় ...শস্য শ্যামলা পৃথিবী ...
কালো  ধোঁয়া আর আগুনে
হয়তো কোনো একদিন আমাদের নিঃশাস টাই আটকে যাবে ...
আমরা সে খবর রাখি কি ??
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.