![]() |
| কবিতা প্রেমের গতি প্রকৃতি : উমা দে |
পদ্ম পাতার জল বিন্দু সম প্রেম
আপাতত এটুকু যথেষ্ট বুঝি নয় নিকশিত হেম।
আজ স্বীকার করি সর্বশেষ সংবাদ প্রেম পরকীয়া
তাতে থাকলে টাকার থোক
প্রেম নস্টালজিয়া।
প্রেমের স্বভাব গতি,মতি রকম
রকম
টাকার প্রেম সকল সময় করে বকবকম।
টাকা বিনা জগৎ ফাঁকা প্রেম পথে দেয় পাড়ি
এমন দশায় প্রেমিক প্রেমিকা
পরস্পরে আড়ি।
ব্যক্তি প্রেম ন্যায় জানে না এতো সত্য নয়
ব্যক্তি প্রেমে রাধা, মীরা,সাকি
চির সত্য হয়।
প্রেমের পরাকাষ্ঠা প্রেমের নিগড়ে বাঁধা-
প্রেমেই নাম প্রেমেই গান প্রেমেই জীবন গাঁথা।
এতো সত্য মাখা আছে দেশ দশের প্রেমে।
তাই তো আত্মবলী দিতে পারে জগতের ফ্রেমে....

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন