![]() |
| যদি : সুজন মন্ডল |
যদি,
একটি ভুল ধুয়ে দিতে!
সহানুভূতির জলে—
তাহলে হয়তো, জীবন ভর্তি, ধানের গুচ্ছের মতোন :
এত্তো এত্তো ভুলের জন্ম হতো না!
হতো না কোনো সভ্যতা বিরোধী খুনী মুখের জন্ম—
হতো না কোনো প্রগতির শরীর খামচানো ধর্ষকের জন্ম—
হতো না কোনো মানবিকতার মুখোশে শয়তানের জন্ম—
যদি,
একটি ভুল ধুয়ে দিতে!
সহানুভূতির জলে—
তাহলে হয়তো, আঁধার খেকো সূর্যের জন্ম হত!
যদি,
একটি ভুল ধুয়ে দিতে....

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন