![]() |
জ্বরের প্রজাপতি : সন্দীপ কুমার ঝা |
জ্বরের প্রজাপতি : সন্দীপ কুমার ঝা
প্রেমের মধ্যে প্রবল এক জ্বর থাকে।ধুম জ্বর।আর একটা প্রজাপতি থাকে।জ্বরের কপালে সে একটা চুমু খেয়ে,বালিশের পাশে বসে থাকে গভীর আলোর মত।
তবুও মুঠো ভর্তি আমার হাতে ঘুমন্ত মোম।ঘুমিয়ে ঘুমিয়ে বেলা যায়।ছায়ারা কেবলই বড় হয় রোজ।প্রবল অনিচ্ছায়।
আজও খুব জ্বর এসেছে।প্রজাপ্রতিও,একার থাকার অভ্যাসে,ছিটকিনি তোলা দুয়ারে..
অন্য দিনের মত,আজও ভালোবাসার জন্মদিন।
দূরে রেডিওর বুকে ঝরে প্রত্মদেশের বৃষ্টি সংবাদ।আমাদের জন্য!
অথচ আমি,
ভালোবাসার কথা,আজও কিছুই শুনতে পাচ্ছি না।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন