ফেরাতে হবে : রতন বসাক

ফেরাতে হবে : রতন বসাক
ফেরাতে হবে : রতন বসাক 
 
সমাজে আজ ঘটছে কত
হিংসা বিদ্বেষ অন্যায়,
এসব থেকে মুক্তি পেতে
ওরা সবাইও চায় ।

ডুবছে অপরাধের জালে
লোভের বশে পড়ে,
ক্ষণিক সুখে আশায় ওরা
থাকছে না আর ঘরে ।

বাঁচিয়ে তুলতে হবে সব
ফাঁসছে যারা জালে,
ওরা যদি ফিরে না আসে
নষ্ট হবে কালে ।

সাহস ওদের দিতে হবে
যারা আছে দূর্বল,
ভরসা ওরা পেলে কারো
তৈরী হবে সবল ।

অন্যায় পথে হয়ত ওরা
গেছে বুঝার ভুলে,
ফিরে এলে সবার সাথে
বাঁচতে পারে খুলে ।

দোষী তাই রেখোনা ওদের
সমাজ থেকে দূরে,
ঠিক করে বুঝাতে পারলে
ফিরে আসে ঘুরে ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.