![]() |
| তুমি ভালোবাসো বলে : বিপ্লব গোস্বামী |
তুমি ভালোবাসো বলে
বৃষ্টি ঝরে শ্রাবণের রাতে।
তুমি ভালোবাসো বলে
শিশির ঝরে কার্তিকের প্রাতে।
তুমি ভালোবাসো বলে
উদাসী কোকিল ডাকে রুদেলা দুপুর।
তুমি ভালোবাসো বলে
শ্যামলীর আঁচল মাঝে কুসুমের দুল।
তুমি ভালোবাসো বলে
আমার সারাটা পৃথিবী সবুজ।
তুমি ভালোবাসো বলে
সত্যি আমি আজোতো অবুজ।
তুমি ভালোবাসো বলে
আমি লেখক, আমি কবি
তুমি ভালোবাসো বলে
পাঠক লেখক ভালোবাসে সবই।

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন