![]() |
| নতুনের আগমনে : উমা দে |
অদ্য শেষ রজনী
সবাই একসাথে, জানি
আগামীকাল কুড়ির মেলায়
শিশু যাবা প্রৌঢ় বৃদ্ধা বৃদ্ধ
একটা নতুন উন্মাদনায় ঋদ্ধ।
দুচার দিন শুধু উৎসব উৎসব ভাব
বয়স্কদের হিসেবে মুখোজ্জ্বল অনুজ্জ্বল মাপ
শিশু থেকে প্রৌঢ় প্রৌঢ়া
মাতোয়ারা নেই কোনো অভাব...
বাজবে ডিজি চলবে পিকনিক
গাইবে গান,নাচবে ঠিক ঠিক
মাজবে বাসন শিশু শ্রমিক
খানা পিনা পাবে আসবে নিশ্চিত।
তারপর উঠে আসবে তফাৎ উনিশ বিশ
বৃক্ষশাখায় ধর্ম পাবে অনর্নিশ...
তবুও বলে যে কথাটা সংসারে আসে
সবাই যেন ভালো থাকে নতুনের পরশে...

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন