![]() |
| মরিয়ম আলম |
শূণ্যতা
মরিয়ম আলম
একদিন তোমরাই দিয়েছিলে এক আকাশ শূণ্যতা,
দিনের পরিবর্তনে আজ আর
সেই শূণ্যতায় কোনো শূন্য নেই,
আমায় ঘিরে এক পরিপূর্ণ বলয় !
উদ্দাম আবেগ!! সব জড়তা কাটিয়ে
অনুভূতিরা প্রথম ছোঁয়ার স্মৃতি রোমন্থনে
ডানা মেলে স্বপ্ন দ্যাখে খোলা আকাশের
মুক্ত সামিয়ানা!!
কাঁপা ঠোঁটে বেপরোয়া শিহরণ শিহরিত মন, পথচলা !
পশ্চিমের পিচের রাস্তা অচিন গন্তব্যের উদ্দেশ্যে,
নিজের হাতটি ধরি মিথ্যা প্রতিশ্রুতির
হ্যাঁচকা টানে যেন ছিটকে না পড়ি,
তাই খুব শক্ত করে হাতটি ধরি, নিঃসঙ্গতাকে
সঙ্গী করেই চলেছি দিগন্তের অচিন ধূসরে!!

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন